বিশেষ কথা



বিশেষ কথা ঃ-
পরিস্কার কথা যে, হে মানুষ! তুমি যদি সুষ্ঠু বিবেক প্রয়োগে গভীরভাবে চিন্তা করো, তাহলে অবশ্যই উপলব্ধি করতে পারবে যে, দুনিয়া ক্ষণস্থায়ী মাত্র।এ থেকে যা লাভ হবে, তা এর ক্ষতি পূরণে যথেষ্ট নয়।
     দুনিয়ার ধাঁধাঁয় নফসকে পেরেশান এবং দুনিয়ার ব্যাপারে অন্তরকে মশগুল করা প্রকৃত পক্ষে আখিরাতের জন্য এমন কঠিন আযাব ও শান্তির ব্যবস্থা করা,যা সহ্য করার কথা মানুষ কল্পনাও করতে পারে না।
     এ বিষয়টি সম্যক উপলব্ধি এবং হৃদয়ে পূণভাবে গ্রথিত করে নিতে সক্ষম হওয়ার পর তাকে প্রয়োজনীয় ও অতিরিক্ত বিষয় পরিত্যাগ করতে হবে। আল্লাহর ইবাদত করার জন্য যতটুকু প্রয়োজন ও নিতান্ত দরকারী, কেবল তাই সে গ্রহন করবে। এর বেশি কিছুতেই নয়”


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন